সাইফুলের পিতা ও বন্ধুকে 'রাষ্ট্রদ্রোহ' মামলায় আসামি দেখিয়ে আদালতে সোপর্দ

 
অবশেষে দুইদিন পুলিশ হেফাজতে থাকার পর নিহত সাইফুলের পিতা আবুল খায়ের মোল্যা ও সাইফুলের বন্ধু সাম্মিকে ডুমুরিয়া থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন।
 
গত সোমবার ঢাকার পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম মোল্যা নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে ডুমুরিয়া থানার পুলিশ নিহতের পিতা আবুল খায়ের মোল্যা সহ সাহস ইউনিয়নের বিভিন্ন গ্রামে দফায় দফায় অভিযান চালিয়ে সাত জনকে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে আসে। তারা হলেন, উপজেলার  ভাণ্ডারপাড়া গ্রামের রিপন শেখ (২৪), নোয়াকাটি গ্রামের খলিলুর রহমান মোল্যা (৫০), একই গ্রামের আবিদ সরদার (২২), এজাজ মোল্যা (৫২), এহসান সরদার (২১), ঘোষগাতি গ্রামের সাম্মি (২৪) কুখিয়া গ্রামের ও ডুমুরিয়া আলিয়া মাদ্রাসার দফতরী মুনছুর মাঝি (৫৫)।এসময় পুলিশ নিহতের বাড়ি থেকে তার কিছু ধর্মীয় বই পুস্তক ও শিক্ষা সনদপত্র জব্দ করে।
 
ইত্তেফাক/জামান