রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকালে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে ইমরান সরকার কিছু জানাতে পারেনি।
জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক জীবনানন্দ জয়ন্ত ইত্তেফাককে জানান, সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জন যুবক ‘দেশে কোনো বন্যা নাই তোরে বন্যা বানাতেছি’ বলে হামলা করে। এ সময় ইমরান সরকার পড়ে যান। বর্তমানে তারা শাহবাগ থানায় অভিযোগ জানানোর জন্য বসে আছেন।’
ইত্তেফাক/ইউবি