২০০৫ সালের ১৭ ই আগষ্ট বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক হয়ে পার্কের মোড় প্রদক্ষিণ করে। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নোবেল শেখের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারসহ বেরোবি শাখা ছাত্রলীগের নের্তৃবৃন্দ ।
সভাপতির বক্তব্যে আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামায়াত ও জঙ্গির পৃষ্টপোষকতা করে এসেছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগীতায় ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। আমাদের স্বাধীন দেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না।
ইত্তেফাক/রেজা