মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯

 
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত  জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার  করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।তিনি আরো জানান, পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এমআর