ধামরাইয়ে ঋণগ্রস্ত এক দরিদ্র কৃষকের দুইটি গরু চুরি

ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া গ্রামের জিয়াউর রহমান নামে এক ঋণগ্রস্ত দরিদ্র কৃষকের দুইটি ষাঁড় গরু চুরি হয়ে গেছে। গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। 
 
বুধবার রাতে গরু দুইটি চুরি হওয়ায় ঈদকে ঘিরে ওই কৃষকের সমস্ত স্বপ্ন মাটি হয়ে গেছে। লাভ তো  দূরের কথা ওই সব সংস্থার ঋণ পরিশোধের চিন্তায় সে দিশেহারা হয়ে পড়েছে। ঋণের বোঝা মাথায় করে পরিবার পরিজন নিয়ে সে হাতাশায় ভেঙ্গে পড়েছে। আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু দুইটির কোন সন্ধান মেলেনি। কৃষক জিয়াউর রহমান জানায়, ‘চোরেরা আমাকে সর্বশান্ত করেছে।  আমি ঋণ শোধ করব কেমনে।’
 
কোরবাণীর ঈদকে সামনে রেখে দরিদ্র কৃষক জিয়াউর রহমান বেসরকারী সংস্থা সজাগ ও এসডিআই থেকে ঋণ নিয়ে গরু দুইটি মোটাতাজা করতেছিল। 
 
ইত্তেফাক/রেজা