হবিগঞ্জের মাধবপুরে নিজের বিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক মেয়ে।
জানা যায়, মাধবপুর পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে শিবলী আক্তার (১৭)। সে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শিবলী আক্তারের সাথে এক প্রবাসীর বিয়ে ঠিক করেন তার মা অনুফা বেগম। কিন্ত শিবলির ইচ্ছে লেখাপড়া করার, কিছুতেই বিয়েতে রাজি নয় সে।
শিবলী আক্তার থানায় অভিযোগে জানায়, মা অনুফা বেগম প্রবাসী যুবকের সাথে বিয়ে দিতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে শিবলী মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামে তার ফুফুর বাড়িতে আশ্রয় নেয়।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শিবলি তার ফুফুকে নিয়ে মাধবপুর থানায় মায়ের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের চেষ্টা ও নির্যাতনের কথা উল্লেখ করে এক লিখিত অভিযোগ করে।
ইত্তেফাক/জামান