দিবা-রাত্রির ইতিহাসে প্রথম ক্যারিয়ারে অ্যালিষ্টার কুকের চতুর্থ ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। কুকের ২৪৩ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৫১৪ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।
জবাবে দিন শেষে ১ উইকেটে ৪৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ৪৭০ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫১৪/৮ডি, ১৩৫.৫ ওভার (কুক ২৪৩, রুট ১৩৬, রোস্টন ৪/১১৩)
ওয়েস্ট ইন্ডিজ : ৪৪/১, ১৬ ওভার (হোপ ২৫*, পাওয়েল ১৮*, এন্ডারসন ১/১৭)
ইত্তেফাক/এমআর