শ্রীলংকা ক্রিকেট দলের ড্রেসিং রুমে বিস্কিট নিষিদ্ধ করা হয়েছে। দলটির ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা জানিয়েছেন খেলোয়াড়রা ড্রেসিং রুমে বিস্কিট খেতে পারবে না। ম্যাচ চলাকালে খাদ্যের দায়িত্বে থাকে আমাদের ফিজিও এবং ট্রেইনাররা। তারাই ড্রেসিং রুমে বিস্কিট নিষিদ্ধ করেছেন।IMG0
তিনি আরো বলেন, অন্যান্য দিন ড্রেসিং রুমে বিস্কিট থাকতো এবং যেহেতু আমাদের ট্রেইনাররা চান না ড্রেসিং রুমে খেলোয়াড়রা বিস্কিট খাক তাই ক্যাটারিং স্টাফদের এগুলো সরিয়ে নিতে বলেছি। এ ইস্যুতে কোন খেলোয়াড় কিংবা স্টাফদের মধ্যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রকৃত সত্য হচ্ছে ড্রেসিং রুমে বিস্কিট থাকার কথা খেলোয়াড়রা জানতেনই না।
ইত্তেফাক/এমআর