জুরাইনে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

 
রাজধানীর জুরাইন কবরস্থান রোডে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক (৩০) নিহত হয়েছেন। 
 
আজ মঙ্গলবার ভোর সোয়া ৪ টায় শ্যামপুর থানার এসআই মাহাবুব আলম মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 
 
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/কেকে