শাহজাহানপুর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসা থেকে তালা ভেঙে এক ব্যাবসায়ীর মৃতদেহ উদ্দার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম মোঃ রফিকুল ইসলাম করিম (৬৫)। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সৈয়দ নগর গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে।

শাহজাহানপুর থানা পুলিশের এস.আই. রফিকুল ইসলাম (১) জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রেলওয়ে কলোনি ডরমেটরি কোয়ার্টারের একটি ভবনের নিচ তলার ৫ নম্বর কক্ষ থেকে তালা ভেঙে ভিতর থেকে রফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ রাত সাড়ে ১০ টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, তার গলায় ও অন্ডকোষে আঘাতের চিহ্ন ছিল। তার ধারনা, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে শ্বাসরোধ করে, অন্ডোকোষ আঘাত করে হত্যা করে বাহির থেকে তালা বন্ধ করে পালিয়ে যায়।

এদিকে নিহতের ছেলে ইলিয়াছ জানান, বাবা কমলাপুর পীরজঙ্গী মাজার সংলগ্ন একটি সিগারেটের দোকান চালাতো। ঐ বাসায় তার গোডাউন ছিল, পাশাপাশি ঐ বাসায় থাকতেন। তবে কে কারা হত্যা করেছে এ বিষয় তিনি কিছুই জানতে পারেন নি।

তিনি আরো বলেন, আমরা তিন ভাই দুই বোন, সবাই যার যার মতো আলাদা থাকি, আমার মা অনেক আগেই মারা গেছেন।

ইত্তেফাক/নূহু