রাজধানীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার-মালামাল লুট

রাজধানীর কোতোয়ালী থানা সংলগ্ন বিক্রমপুর গার্ডেন সিটির ৮ নম্বর বিল্ডিংয়ের দু’টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাট দু’টির বাসিন্দারা বৃহস্পতিবার রাতে বাইরে থেকে ফিরে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালী থানার এসআই শহীদুল। 
 
চুরি হওয়া ১০২২ নম্বর ফ্ল্যাটের গৃহকর্তা সাহাব উদ্দিন জানিয়েছেন, তারা ১৪ তলা ভবনের ১০ তলায় থাকেন। তিনি ও তার স্ত্রী সন্ধ্যায় বের হয়ে রাত ১০টার পর ফিরে দেখেন তাদের ওই ভবনে প্রতিবেশীর ফ্ল্যাট ঘিরে লোকজন জড়ো হয়ে আছে। তারা নিজ ফ্ল্যাটে না গিয়ে সরাসির সেখানে গিয়ে জানতে পারেন, ওই ফ্ল্যাটে চুরি হয়েছে। তারা সান্তনা দিয়ে নিজ ফ্ল্যাটে ফিরে দেখেন রান্না ঘরের ভেনটিলেটর দিয়ে চোর ঢুকে নিয়ে গেছে তাদের স্বর্ণালঙ্কারসহ ৫-৭ লাখ টাকার মালামাল।
 
এই সুরক্ষিত এই ভবনটিতে এক মাস আগেও দু’টি চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
 
ইত্তেফাক/এমআই