সাভারের রানা প্লাজা ধসের ৫২ মাস পূর্তিতে শুক্রবার সকালে রানা প্লাজার ধ্বংসাবশেষের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার উদ্যোগে ‘ঈদের পূর্বে সকল কারখানায় বেতন-বোনাস পরিশোধ ও ঈদে নিরাপদে শ্রমিকদের বিশেষ যাতায়াত ব্যবস্থার দাবি জানানো হয়।
গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার সাধারণ সম্পাদক আলম মাতব্বরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখ্তার, দপ্তর সম্পাদক দীপক রায়, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ রায়, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা খাতুন, আহত শ্রমিক রূপালী আক্তার, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম এবং বাবুল হুসেইন।
নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে শ্রমিকরা তাদের ঈদ যাতে আনন্দের হয় সে বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য শ্রমিক নেতৃবৃন্দ সরকারকে অনুরোধ জানান।
ইত্তেফাক/কেকে