রাজধানীর বংশালে আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পুলিশ খবর পেয়ে ১৪৬, নবাবপুর রোডের ওই হোটেলের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে লাশ উদ্ধার করে। নিহত ম্যানেজারের নাম আনোয়ার হোসেন (৪০)। তার বাড়ি নড়াইলে।
বংশাল থানার ওসি সাইদুর রহমান জানান, আরাফাত রেস্টুরেন্টের নিচ তলায় খাবার পরিবেশন করা হয়। দোতলায় রান্নাঘর ও কর্মচারীদের থাকার জায়গা। রান্নাঘরের একটি চৌকির ওপর তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের কর্মচারীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে একজন কর্মচারী পলাতক আছেন। তার সঙ্গে এই খুনের ঘটনা জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই