নওগাঁর সাপাহার উপজলোর আদাতলা সীমান্ত এলাকা থেকে জাকিরুল ইসলাম উকিল নামের এক এইচএসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জাকিরুল ইসলাম উকিল উপজলোর উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে ও সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমীর এইচএসসির শিক্ষার্থী বলে জানা গেছে। আগামীকাল জাকিরুলের ইয়ারচেঞ্জ পরীক্ষা আছে বলে জানা গেছে।
বিএসএফের বরাত দিয়ে আদাতলা বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, সকালে জাহাঙ্গীর ইসলাম উকিল ওষুধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ। কলেজ ছাত্র জাহাঙ্গীর আলমকে ফেরতের জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহবান করে চিটি পাঠানো হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো কোন সাড়া মেলেনি বলেও কোম্পানী কমান্ডার জানান।
ইত্তেফাক/নূহু