বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে কানাডার বিভিন্ন শহরে বসবাসকারী বাঙালি এবং বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়াও অন্য দেশের মানুষও এগিয়ে এসেছেন এই উদ্যোগে। যাদের মধ্যে বাংলাদেশ অর্থ দান করেছে তারা হলো- টিম হর্টন্স, সিআইবিসি ব্যাংক। বাংলাদেশি কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশি (বিসিসিবি) প্রথম দুই দিনেই প্রায় ৯ হাজার ডলার সংগ্রহ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তহবিল সংগ্রহ অব্যাহত রয়েছে।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার উদ্যোগেও বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ এবং ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই