শুরুতেই ৩ উইকেটরে পতন বাংলাদেশ দলের। প্যাট কামিন্সের একের পর এক আঘাতে সাজঘরে ফিরে গেলেন সৌম্য (৮), ইমরুল (০) এবং সাব্বির (০)।
তামিম ২১বলে ১২ এবং সাকিব ৭ বলে ৫ রান নিয়ে ব্যাটিং করছেন। বাংলাদেশের সর্বশেষ স্কোর ৭ ওভারে ৩ উইকেটে ২৮ রান।
এর আগে হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/এমআর