রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আজ রবিবার সকালে নিউমার্কেট এলাকায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। তিনি কখন কোথায় কিভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই