লিওনস্কির বিলম্বিত জোড়া গোলে জয় পেল বায়ার্ন মিউনিখ

রবার্ট লিওনস্কির বিলম্বিত জোড়া গোলে ভর করে শনিবার ২-০ গোলে জয় পেল বায়ার্ন মিউনিখ। ওয়েডার ব্রেমেনের বিপক্ষে এই জয়ের ফলে বুন্দেসলিগায় টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
 
সর্বশেষ ২০০৬ সালে বায়ার্নের বিপক্ষে জয় দেখেছিল ব্রেমেন। শনিবার তারকা সমৃদ্ধ দলটিকে ৭২ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখে নিদেন পক্ষে একটি ড্র চেয়েছিল তারা। কিন্তু স্বাগতিক দলটির সেই প্রত্যাশায় জল ঢেলে দেন লিওনস্কি।
 
৭২তম মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন এই পোলিশ তারকা। তিন মিনিট পর তিনি ফের লক্ষ্যভদ করলে জয়ের ব্যবধান দ্বিগুন হয় বায়ার্ন মিউনিখের। 
 
ম্যাচের ৭২তম মিনিটে কিংসলি কোম্যানের নিচু ক্রসের বল দারুণ দক্ষতায় টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন লিওনস্কি। ৩ মিনিট পর ম্যাচের ৭৫তম মিনিটে ফের গোল করেন পোল্যান্ডের এই ফুটবল তারকা। থমাস মুলারের জোগান থেকে পাওয়া বল রক্ষণভাগের একজন খেলোয়াড়কে কাটিয়ে স্বাগতিক গোলরক্ষক জিরি পাভলেনকাকে পরাস্ত করেন তিনি। মুলারের সহায়তায় তৃতীয় গোল করারও সুযোগ পেয়েছিলেন লিওনস্কি। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেননি। 
 
শনিবার লীগের অন্য ম্যাচে উলফসবার্গ ১-০ গোলে হারিয়েছে ইনট্রাচ্ট ফ্রাঙ্কফুর্টকে। ম্যাচের প্রথমার্ধেই বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন ডেনিয়েল দিদাভি। 
 
গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফে লিভারপুলের কাছে হেরে আসার পর হফেনহেইম ২-২ গোলে বায়ার লিভারকুসেনের সঙ্গে ড্রয়ের মাধ্যমে প্রতিযোগিতায় ফিরেছে। এনফিল্ডে লিভারপুলের কাছে ৪-২ গোলের ব্যবধানে পরাজয়ের ফলে ইউরোপীয় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই দলটির ফিরে আসার সম্ভাবনা প্রকট হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/রেজা