আন্তর্জাতিক মানের গৃহস্থলি পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোমওয়ার (আইএইচডব্লিউ) ঢাকার গুলশান এভিনিউতে তাদের পঞ্চম শাখা উদ্বোধন করেছে। এ উপলক্ষ্যে ঈদের আগ পর্যন্ত নতুন শাখার যে কোন পাঁচ হাজার টাকা মূল্যের পণ্যের সাথে রয়েছে ফ্রি গিফট। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/ihwbd এই ঠিকানায়।
রবিবার গুলশানে এই শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈন-উর রহমান বলেন, আমরা সব সময় চেষ্টা করছি ক্রেতাদেরকে সাধ্যের মধ্যে ভালো পণ্যটি দিতে। আমাদের সংগ্রহে রয়েছে ইন্টারন্যাশনাল সব ব্রান্ডের পণ্যের সমহার। ইন্টারন্যাশনাল হোমওয়ার বাংলাদেশে বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থলি পণ্যের আমদানিকারক ও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, তাইওয়ান, চায়না ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ব্র্যান্ডের একমাত্র পরিবেশক।
প্রসঙ্গত, বাংলাদেশে ১৯৫৭ সালে এ ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করেন এ ওয়াজেদ।
ইত্তেফাক/এমআই