বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে দলটি অলআউট হয়েছে ২১৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬০ রান সংগ্রহ করায় প্রথম ইনিংসে মুশফিকরা লিড পেয়েছেন ৪৩ রানের।
ফতুল্লায় ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২৬৯ রানে। এটিই ছিল এর আগের টাইগারদের বিপক্ষে অসিদের সর্বনিম্ন ইনিংস। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৪২৭ রান। সেবারই অস্ট্রেলিয়াকে টেস্টে প্রথম অলআউট করে টাইগাররা।
অস্ট্রেলিয়া ফতুল্লায় ১১ বছর আগে নাকানি-চুবানি খেলেও ম্যাচ জিতে নিয়েছিল ঠিকই। তারা সেই ম্যাচ জিতে তিন উইকেটে। সেটিই বাংলাদেশের বিপক্ষে অসিদের সর্বনিম্ন ব্যবধানে জয়ে। এর আগে খেলা বাকি চার ম্যাচের তিনটিতেই অসিরা জিতেছে ইনিংস ব্যবধানে।
ইত্তেফাক/কেআই