কাজী জাহান আরা বেগমের একাদশ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

রাজধানীর আরমানিটোলা নিউ গভর্মেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষিকা ও ন্যাপ নেতা অ্যাডভোকেট মরহুম কাজী জহিরুল হকের স্ত্রী কাজী জাহান আরা বেগমের একাদশ মৃত্যুবার্ষিকী  আগামীকাল মঙ্গলবার। 
 
এই উপলক্ষে মঙ্গলবার বুয়েট টিচার্স কোয়ার্টার, বকশীবাজারে বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি