ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শেষ আগামীকাল রাত ১০টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় শেষ হবে।
 
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 
 
এতে বলা হয়, কেন্দ্রীয় ভর্তি অফিসে উপস্থিত থেকে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া ৭ আগস্ট সোমবার শুরু হয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন লিঙ্ক:http://admission.eis.du.ac.bd। বাসস।
 
ইত্তেফাক/রেজা