মিরপুর টেস্টে ২৬৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারেই দুটি চার মেরে ৮ রান তুলে নেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।
এরআগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রান। বাংলাদেশের হয়ে তামিম ইকবাল (৭৮) , মুশফিকুর রহিম (৪১) ও মেহেদী হাসান মিরাজ (২৬) রান সংগ্রহ করেন। অসিদের হয়ে অফ স্পিনার নাথান লায়ন ৬ উইকেট লাভ করে।
ইত্তেফাক/রেজা