সন্ত্রাসী গ্রুপের সদস্য তুরস্কের গোলরক্ষক!

স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তুরস্ক জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ওমর ক্যাটকিচের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির একটি আদালত। এ বিষয়ে শুনানি শেষে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক কথিত ধর্ম প্রচারক ফেতুল্লাহ’র নেতৃত্বাধীন ‘গুলেন মুভমেন্টের’ সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে চলতি মাসের শুরুতে ক্যাটিচকে কারাগারে প্রেরণ করা হয়। গত বছর রাষ্ট্রপতি রোসেপ তায়িপে এরেদোগানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান তৎপরতার জন্য এই গ্রুপটিকে দায়ী করা হয়।
 
ইস্তাম্বুলের ওই আদালত ৪২ বছর বয়সি ক্যাটিচকে ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য’ বলে অভিযোগ গঠন করেছে। সেই সঙ্গে মামলার শুনানি চলাকালীন সময়ে তাকে জেলে প্রেরণ করার নির্দেশ দেন।
 
ইত্তেফাক/কেআই