সামির মেয়ের সঙ্গে নাচলেন কোহলি

টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর ওয়ানডে-তেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ভারতীয় দল। তৃতীয় ওয়ান ডে-তে শ্রীলঙ্কাকে হারানোর পর বিরাট কোহালি থেকে যশপ্রীত বুমরাহ সকলেই মজে খুশির মেজাজে।
 
যার প্রমাণ মিলল ভারতীয় দলের এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাচতে লাগলেন ভারতের অধিনায়ক কোহলি। কোহালি একাই নন, সঙ্গে ছিলেন নৃত্য সঙ্গীনিও। সেই সঙ্গীনি আর কেউ নন, আরেক সতীর্থ ক্রিকেটার মোহাহম্মদ সামির মেয়ে আইরা। কোহালির সঙ্গে আইরার নাচের একটি ভিডিও ইতিমধ্যেই টুইট করেছেন শামি।
 
ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট আইরার সঙ্গে কোমর দোলাচ্ছেন বিরাট। আইরার প্রতিটি স্টেপকে নকল করার চেষ্টা করছেন তিনি। কোহালির নাচের এই ভিডিও পোস্ট হতেই তা ছরিয়ে পরেছে সোস্যাল মিডিয়ায়।
 
সূত্র : আনন্দবাজার
 
ইত্তেফাক/কেআই