বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে।
এবারে সংস্থার ৬টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি, কাউখালি, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।
এই নৌ-সার্ভিস চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যাত্রী সমাগম বেশি থাকলে আরো সময় বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ইত্তেফাক/এমআর