ডাক্তারি একটি সম্মানজনক ও সমাজকল্যাণমূলক পেশা। উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকেই ডাক্তারি পড়ার জন্য চেষ্টা করেন। কয়েকটি বিষয়ে আপনাকে নজর দিতে হবে। যেমন ধরুন- মেডিকেল ভর্তি পরীক্ষায় নম্বর নির্ধারণ করা হয় এসএসসির রেজাল্টকে ১৫ দিয়ে গুণ ও এইচএসসির রেজাল্টকে ২৫ দিয়ে গুণ করে লিখিত ভর্তি পরীক্ষার নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়। যদি আপনি এসএসসিতে পেয়ে থাকেন ৪.৮০ এবং এইচএসসিতে পেয়ে থাকেন ৫.০০ তা হলে এসএসসিতে .২০ নম্বর কম পাওয়াতে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় আপনি কমপক্ষে ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থীর পেছনে থাকবেন। আর যদি আপনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪.৮০ পেয়ে থাকেন তাহলে আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যদিকে যারা দ্বিতীয় বারের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন তাগের ৫ নম্বর বিয়োগ করে মেধা তালিকায় প্রণয়ন করা হয়। এই ৫ নম্বর আপনাকে কমপক্ষে ১০ হাজার শিক্ষার্থীর পেছনে ফেলবে। বাংলাদেশের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর বিপরীতে সরকারি আসন রয়েছে মোট ৩৬৯৪টি।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর অনুমোদন নিয়ে চায়নার মোট ৪৫টি মেডিকেল ইউনিভার্সিটির যেকোনো একটিতে আপনি অধ্যয়ন করতে পারেন। বাংলাদেশে ডাক্তারি প্রাকটিসের জন্য এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ অথবা প্রাইভেট মেডিকেল কলেজে চায়না লিস্টেড মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদন প্রদান করেছে। বাংলাদেশ মেডিকেল কলেজে চান্স পাওয়া খুবই কঠিন এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো মানসম্মত না হওয়া সত্ত্বেও ব্যয়বহুল। অন্যদিকে চায়না লিস্টেড মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ তুলনামূলক খুবই কম। চায়না সরকার বিগত একযুগ ধরে উচ্চ শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে। বর্তমানে চায়নাতে আট শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথিবীর ২১০টি দেশ থেকে আগত প্রায় ৫ লক্ষাধিক বিদেশি শিক্ষার্থী সাফল্যের সঙ্গে পড়াশোনা করে আসছে। এর মধ্যে এশিয়া অঞ্চলের ৬০ শতাংশ (এর মধ্যে ২০ শতাংশই মধ্যপ্রাচ্যের), ইউরোপর ১৮ শতাংশ, আফ্রিকার ১১ শতাংশ এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডাসহ অন্য অঞ্চলগুলোর রয়েছে ১১ শতাংশ। চীনের প্রায় সব ক’টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। অবজার্ভ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্চে ব্যাচেলর, মাস্টার্স ও ডক্টরেট প্রোগ্রামে ভর্তির সহায়তা প্রদান করছে। বর্তমানে চায়নাতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই অবজার্ভ এর ভর্তি সহযোগিতা নিয়ে সাফল্যের সঙ্গে সেখানে অধ্যয়ন করছে। আরো তথ্য জানা যাবে অবজার্ভের ওয়েব সাইট www.observebd.org এ। এছাড়াও কল করে জানতে পারবেন ০১৬১৬২৭৩৭৮৩ এই নম্বরে।