করিম বেনজেমার জোড়া গোলে পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এইবারের বিপক্ষে লা লিগা ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে দলটি।
রিয়ালে প্রত্যাবর্তনের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এইবারের বিপক্ষেও সেই শঙ্কা নিয়ে শুরু করেন তিনি। খেলার ৩৯ মিনিটে মার্ক কার্ডনারের গোলে এইবার এগিয়ে যায়। প্রথমার্ধে এই ১-০ ব্যবধানে এগিয়ে থাকে দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা ফেরান করিম বেনজেমা। ৫৯ মিনিটে মার্কো অ্যাসেনসিও’র ক্রস থেকে হেডের সাহায্যে প্রথম গোল করেন তিনি। ৮১ মিনিটে টনি ক্রুসের দেয়া বল থেকে দ্বিতীয় গোল করে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত করেন এই ফরাসি তারকা। এরপর হ্যাটট্রিকের আশা জাগিয়েও করতে পারেননি। তবে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ গোল করা বেনজেমা উড়ন্ত ফর্মেই আছেন।
আরও পড়ুন : ‘বাংলাই এবার ভারতে সরকার গড়বে’
এই জয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়। দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনা ৭৩ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
ইত্তেফাক/কেআই