ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসিইউ) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম ও রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে ঈদগাহ সুইপিং করা হবে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট টিম। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে ডিএমপি’র পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
ইত্তেফাক/এএম।