আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ স্পাগীজায় খেলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অলাউন্ডার শহিদ আফ্রিদি। এ বিষয়ে আফ্রিদি টুইটারে লিখেছেন, ‘ক্রিকেটের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আফগান টি-টোয়েন্টি লিগে খেলব। যেখানেই যাই না কেন আমি পাকিস্তানের প্রতিনিধিত্ব করব।’
ছয় মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন পাকিস্তান টি-২০ দলের সাবেক এ অধিনায়ক। তবে দেশের ঘরোয়া লিগে আরো দুই তিন বছর খেলার ইচ্ছে পোষণ করেন তিনি।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন আফ্রিদি। আগামী ১১ সেপ্টম্বর শুরু হবে স্পাগীজার পঞ্চম আসর। টুর্নামেন্টের সব ম্যাচ কাবুলে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/কেআই