কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। বিরাট কোহলির উইকেট নিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের ৩০০তম উইকেট নিয়েছেন। আর মাঠে নেমেই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।
তবে এই ম্যাচে ধোনির জন্য একটা আঁফসোস থেকেই গেল। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান পূরণ হয়নি তার। ধোনি অবশ্য ম্যাচে অপরাজিতই ছিলেন। তবে নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ায় ৪৯ রানেই ম্যাচ শেষ করতে হয়েছে তাকে।
ধোনি হাফসেঞ্চুরি বঞ্চিত হলেও দুটি সেঞ্চুরি হয়েছে ভারতের ইনিংসে। অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে করেন ১৩১ রান। আর ওপেনার রোহিত শর্মা করেছেন ১০৪ রান। ধোনির সঙ্গে অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান মনিশ পান্ডে অবশ্য কাটায় কাটায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। সেই সুবাদে ভারত ৫ উইকেটে ৩৭৫ রানের বিরাট এক স্কোর গড়েছে।
ওয়ানডেতে সর্বোচ্চ ৪৬৩ ম্যাচ খেলেছেন তাঁর ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। উইকেটরক্ষক হিসেবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেললেন ধোনি। আর সর্বোচ্চ ৩৬০ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সাঙ্গা।
ইত্তেফাক/কেআই