অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়ে গেল জাপান। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বৃহস্পতিবার সাইতামায় অস্ট্রেলিয়াকে ২-০ হারায় দলটি। জাপানের হয়ে গোল দু’টি করেন তাকুমা আসানো ও ইওসুকে ইদেকুচি।
অস্ট্রেলিয়া জিতলেও এ দিন যোগ্যতা অর্জন করতে পারত। কিন্তু তেমনটা হল না। এখন শেষ ম্যাচ খেরতে আগামী সপ্তাহে সৌদি আরব যাবে জাপান। আরবের সঙ্গে ১৬ পয়েন্টে এক জায়গায় থাকলেও দু’গোল পেছনে রয়েছে জাপান। জাপান ছাড়াও ব্রাজিল ও ইরান বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। এছাড়া আয়োজক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে রাশিয়া।
বিশ্বকাপে এশিয়া অঞ্চলের বাছাইয়ের অন্যান্য ম্যাচে চীন ১-০ গোলে হারাল উজবেকিস্তানকে। কোরিয়া প্রজাতন্ত্র ও ইরানের মধ্যে ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র’তে। সিরিয়া ৩-১ গোল হারিয়ে দিয়েছে কাতারকে। আর থাইলান্ড ২-১ গোলে হেরে গেছে ইরাকের কাছে।
ইত্তেফাক/কেআই