বিগব্যাশে খেলবেন শাদাব খান

ব্রিসবেন হিটের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার শাদাব খান। ক্লাবটির পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়। গত বছর পাকিস্তান দলে অভিষেক হয় ১৮ বছর বয়সী শাদাবের।
 
পাকিস্তানের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতেই ম্যাচসেরা হন শাদাব। ব্রিসবেন হিটের কোচ ড্যানিয়েল ভেট্টরি বলেন, ‘সে অন্যতম সেরা স্পিনার। তার খেলার ধরনও দুর্দান্ত।
 
ভেট্টরি আরও জানান, শাদাব খান অন্তর্ভুক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদরির সঙ্গে আর চুক্তি করছে না ব্রিসবেন। বিগ ব্যাশ লিগ শুরু হবে আগামী ২০ ডিসেম্বর।
 
ইত্তেফাক/কেআই