পিএসজিতে ধারে খেলবেন এমবাপে

এক মৌসুমের জন্য মোনাকো থেকে তরুণ ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে ধারে নিল স্বদেশী আরেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।ক্লাবের ওয়েসবাইটে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ২০১৮ সালের জুন পর্যন্ত এমবাপে পিএসজিতে খেলবেন।
 
এখানেই শেষ নয়, এমবাপেকে চাইলে আগামী পাঁচ বছরের জন্য স্থায়ী চুক্তিতেও নিতে পারবে পিএসজি। সেক্ষেত্রে ২০২২ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকার সুযোগ রয়েছে ফরাসি এই ফরোয়ার্ডের। তরুণ এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল ইউরোপের বড় দুই ক্লাব রিয়ার মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিও আগ্রহী ছিল। তবে সেই দৌড়ে শেষ পর্যন্ত পিএসজিই এগিয়ে গেল।
 
গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মোনাকোর হয়ে ২৬ গোল করেন এমবাপে। পিএসজির কাছ থেকে দলটির লিগ শিরোপা ছিনিয়ে নিতেও তার বড় অবদান ছিল।
 
ইত্তেফাক/কেআই