মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার রুনি

মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ইংলিশ ফুটবলার ওয়েইন রুনিকে। বৃহস্পতিবার রাতে রুনির নিজের শহর চেশায়ারে পুলিশ তাঁর গাড়ি আটকায়। 
 
গ্রেফতারের আগে রাত ১০টা নাগাদ ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে সেই ছবি তুলেও নেওয়া হয়। যে ছবিতে দেখা যাচ্ছিল বারে এক ফ্যানের সঙ্গে পোজ দিচ্ছেন তিনি। সূত্রের খবর এখনও তাঁকে গ্রেফতার করে রাখা হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে।
 
গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা। ১১৯টি ম্যাচে রুনির রয়েছে ৫৩টি গোল। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছেন ছোটবেলার ক্লাব এভারটনে। তার আগেই অবশ্য এভারটন থেকে রোমেলু লুকাকুকে দলে নিয়া বার্তা দিয়ে দিয়েছিল মানচেস্টার। সেই সময় ম্যানচেস্টার ছাড়ার দুঃখ থাকলেও ছোটবেলার ক্লাবে ফিরে খুশিই ছিলেন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির