দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।
 
সকালে নামাজ শুরুর আগেই ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌছান মাশরাফি। নামাজ শেষে তিনি আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
IMG0
নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামাতে শরিক হন। জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
IMG1
এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/কেআই