গত শনিবার টরেন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থে উদ্বোধন হল সংবাদমাধ্যম ‘কানাডিয়ান বাংলাদেশি নিউজ (সিবিএন)’ এর টরেন্টো অফিস। বিকেলে ফিতা কেটে সিবিএন-এর দাপ্তরিক কার্যালয়ের সূচনা করেন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সূচনা অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, সিবিএন কানাডার বুকে বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে আরও অবদান রাখবে।
উল্লেখ্য, সিবিএন-এর সম্পাদক মাহবুবুল হক ওসমানী সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন চ্যানেলে সংবাদ পাঠক ও উপস্থাপক ছিলেন। কানাডায় তিনি প্রথমে অন লাইন সিবিএন.২৪ চালু করেন। এখন তা প্রিন্ট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে!
ইত্তেফাক/নূহু