রাজধানীর মালিবাগে গরুর মাংস কাটতে এসে একজনের মৃত হয়েছে। নিহতের নাম আব্দুল(৩০)। তিনি নোয়াখালীর চাটখিল থানার আমিরবাড়ী গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।
জানা গেছে, ঈদের দিন শনিবার সকালে আবদুল তার মালিকের বাড়িতে গরুর মাংস কাটছিলেন। এ সময় তার শরীর হঠাৎ খারাপ হয়েছে বলে মালিককে জানান। এরপরই তিনি মাথা ঘুরে পড়ে যান।
তার মালিক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২.৫৫ মিঃ আব্দুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প পুলিশ এস. আই. বাচ্চু মিয়া।
ইত্তেফাক/নূহু