জার্মানির আটে আট

রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে খেলা ৮ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। সোমবার রাতে নরওয়েকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় দলটি। জার্মানির পক্ষে টিমো ওয়ার্নার করেন জোড়া গোল। একটি করে গোল করেছেন মেসুত ওজিল, জুলিয়ান ড্র্যাক্সলার, লিওন গোরেৎজকা ও মারিও গোমেজ একটি করে গোল করেন।
 
এর ফলে ‘সি’ গ্রুপে ৮ ম্যাচের সবকটিতে জয় নিয়ে জার্মানির অর্জন পয়েন্ট ২৪। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ৮টি গ্রুপ থেকে শীর্ষ ৮ দল খেলবে চূড়ান্তপর্বে। আর দ্বিতীয় স্থানে থাকা ৮ দলের মধ্যে ৪টি প্লে-অফ খেলে পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট।
 
এদিকে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা নর্দান আয়ারল্যান্ড চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-০ গোলে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দলটির প্লে-অফ রাউন্ডে খেলা এখন নিশ্চিত। কারণ বাছাইয়ে আর মাত্র দুই রাউন্ড খেলা বাকি আছে। পেছন থেকে তাই কোনো দলের আর নর্দান আয়ারল্যান্ডকে ধরা সম্ভব নয়।
 
ইত্তেফাক/কেআই