বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে

 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।
 
এরআগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছিলো অসিরা। ৮ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
 
স্মিথ ৫৮ রানে থামলেও, ওয়ার্নার টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারের সহায়তায় ১৭০ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন।  আর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৯ রানে অপরাজিত হ্যান্ডসকম্ব। তার ১১৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।
 
বাংলাদেশের মুস্তাফিজুর ও তাইজুল ১টি করে উইকেট নেন।
 
ইত্তেফাক/এমআর