কুয়েট খুলছে রবিবার

পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটি শেষে আগামী রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। ঈদ-উল-আযহা উপলক্ষে গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ছিল। ছুটি শেষে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। শুক্রবার কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।