পারিবারিক কারণ দেখিয়ে আফগান টি-টোয়েন্টি লিগ থেকে সরে দাঁড়ালেন শহীদ আফ্রিদি। তবে খেলতে আমন্ত্রণ জানানোয় তিনি আফগান সরকার, ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট দলকে ধন্যবাদ জানান।
টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘আমার সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু পারিবারিক বিষয় চলে এসেছে।’ তবে ভবিষ্যতে তিনি আফগান ক্রিকেটের সহায়তায় থাকার প্রতিশ্রুতি দেন।
গত মাসে আফগান ক্রিকেট লিগে খেলার ঘোষণা দেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, আফগান লিগে খেলতে ক্রিকেটারদের তারা ছাড়পত্র দেবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এই লিগে খেলতে আফ্রিদির অবশ্য কোনো ছাড়পত্র প্রয়োজন ছিল না।
ইত্তেফাক/কেআই