দ্যুতি ছড়ালেন নেইমার, অভিষেকেই জ্বলজ্বলে এমবাপে

বিপুল অর্থ ব্যয়ে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ায় ব্রাজিলিয়ান তারকা নেইমার ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এরপরই কিলিয়ান এমবাপেকে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে দলে নিয়ে ইউরোপিয়ান দলবদলে হইচই ফেলে দেয় দলটি। তবে অর্থ ব্যয়ের প্রতিদান পেতে শুরু করেছে পিএসজি।
 
শুক্রবার রাতে লিগ ওয়ানের খেলায় মেটজের বিপক্ষে গোল উৎসব করেছে দলটি। জয় পেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন এডিনসন কাভানি। আর একটি করে গোল করেছেন নেইমার, এমবাপে ও লুকাস মউরা।
IMG0
এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে দলটি। আগামী ১৩ সেপ্টেম্বর পিএসজি পরবর্তী মিশনে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্যায়ে ক্লেটিকের মুখোমুখি হবে।   
 
ইত্তেফাক/কেআই