লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির পক্ষে গোল করেন ব্রাজিলের গাব্রিয়েল জেসাস, আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো এবং  জার্মানির সাদিও সান।
 
খেলার ২৪ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর জোড়া গোল করেন জেসাস। শেষ দুটি গোল করেন জেসাসের পরিবর্তে মাঠে নামা সান।
 
এই জয়ের ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ৮ নম্বরে।
 
ইত্তেফাক/কেআই