মুশফিককে নিয়ে পাপনের উল্টো সুর

অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে হার নিয়ে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সমালোচনা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। শনিবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘‘কাল রাতে একটা চ্যানেলের স্ক্রলে বড় করে এসেছে ‘মুশফিকের অধিনায়কত্ব নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি’! আরে আমি ওর অধিনায়কত্ব নিয়ে কখন কথা বললাম? অধিনায়কত্ব নিয়ে তো কথাই বলিনি।’’
 
‘‘আরেকটা চ্যানেল সকাল পর্যন্ত দিয়ে যাচ্ছে ‘মাশরাফি-সাকিবের মতো প্রতিবাদ করতে জানে না মুশফিক, শুধু অন্যের ওপর দোষ চাপাতেই পটু’’! গণমাধ্যমে আসা এসব বক্তব্য প্রসঙ্গে পাপন প্রশ্ন রেখে বলেন, ‘আমি কখন বললাম এসব কথা?’
 
অথচ শুক্রবার গুলশানে নিজ বাসায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের শুক্রবার তিনি বলেছিলেন, ‘একটা কথা বলে রাখি, সমস্যাটা মুশফিকের। মাশরাফি অধিনায়কত্ব করে না? ও কখনো এমন সমস্যায় পড়েনি। সাকিবকে টি-টোয়েন্টিতে দেওয়া হয়েছে, সে কখনো এমন সমস্যায় পড়বে না, লিখে দিতে পারি।’
 
ইত্তেফাক/কেআই