পবিত্র ঈদুল আজহার ১২ দিন বন্ধ থাকার পর রবিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ক্লাস-পরীক্ষা ও আড্ডায় ফের প্রাণ চঞ্চল হয়ে উঠবে ক্যাম্পাসটি। অন্যদিকে চলতি মাসে ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও ৮ ও ৯ সেপ্টেম্বর সরকারি ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ছুটি থাকায় আজ খুলছে বিশ্ববিদ্যালয়। সব ধরনের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুসারে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এসএম আকবর হোছাইন বলেন, বন্ধ শেষে রবিবার থেকে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণয় মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও কটেজ গুলোতে। ফের আড্ডায় ফিরছে বিশ্ববিদ্যালয়ের স্টেশন, জিরো পয়েন্ট, শহীদ মিনার, ঝুপড়িমতো জায়গা গুলো।
বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মেহেরাব কায়সার বলেন, ১২ দিন ছুটি শেষে ফিরতে হয়েছে প্রিয় পরিবার ছেড়ে ক্যাম্পাসে। কিছুটা পিছুটান থাকলেও, ক্যাম্পাসের ক্লাস, বন্ধু, আড্ডা, গান এসবের মায়া অনেকটাই ভুলিয়ে দিবে।
ইত্তেফাক/জামান