পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। খুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হলগুলো।
রবিবার থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য দফতরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান। তিনি শনিবার দুপুরে জানান, দীর্ঘ দিন ছুটি শেষে আজ রবিবার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অফিস সমূহের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ২৭ আগস্ট ২০১৭ থেকে ৭ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
ইত্তেফাক/জামান