আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে এস্পানিওলের বিপক্ষে গোল উৎসব করেছে বার্সেলোনা। শনিবার রাতে লা লিগার ম্যাচে বার্সা জয় পেয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। এতে লিগের প্রথম তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে কাতালানরা।
আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। এবার হ্যাটট্রিক করলেন তিনি। বাকি দুটি গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্ড পিকে। ন্যু ক্যাম্পে এই ম্যাচে ২৬ মিনিটে প্রথম গোল করেন মেসি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।
IMG0
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে হ্যাটট্রিকসূচক গোল করেন মেসি। তিন মিনিট বাকি থাকতে জেরার্ড পিকে ও শেষ মিনিটে সুয়ারেজ গোল করেন। ফলে ৫-০ গোলের বিশাল ব্যবধানেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
ভালেন্সিয়ার মাঠে গোলশূন্য ড্র অ্যাটলেটিকো মাদ্রিদের মাদ্রিদের পয়েন্ট ৫। একইদিনে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৫।
ইত্তেফাক/কেআই