তামিমদের বিপক্ষে খেলা হচ্ছে না আমিরের

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্ব একাদশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দেশটির এই গতি তারকার স্ত্রী বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। আগামী সপ্তাহের যে কোনো সময় স্ত্রীর কোলে আসার কথা রয়েছে আমিরের ঔরষজাত সন্তান।
 
আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। সেই ম্যাচ খেলতে ইতোমধ্যেই বিশ্ব একাদশের ক্রিকেটাররা পাকিস্তানের পথে রয়েছেন। যেই দলে বাংলাদেশের তামিম ইকবালও রয়েছেন।
 
পাকিস্তানের ১৬ সদস্যের দলে তামিম ইকবালের নামও ছিল। কিন্তু এখনও তিনি পাকিস্তানে ফেরেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই তিনি এসেক্সের এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন।
 
ইত্তেফাক/কেআই