কবি নজরুল বিশ্ববিদ্যালয়: প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ১ অক্টোবর

 
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯-২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
 
ভর্তি পরীক্ষার তথ্যবলী  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (তথ্য ও জনসংযোগ) এস এম হাফিজুর রহমান সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
ইত্তেফাক/ আরকেজি